সংক্ষিপ্ত বর্ণনাঃ
চট্টগ্রাম কক্সবাজার আরকান সড়কের পূর্ব পার্শ্বে প্রকৃতির মনোরম পরিবেশে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে পটিয়া উপজেলায় মুজাফরাবাদ গ্রামে ১৯৮৯ সালের ১০ই মার্চ মুজাফরাবাদ কলেজ প্রতিষ্ঠিত হয়।মুজাফরাবাদ গ্রামের নাম অনুসারেই কলেজের নামকরণ করা হয় "মুজাফরাবাদ কলেজ"।এটি পটিয়া সরকারি কলেজ ও চন্দনাইশ উপজেলায় গাছবাড়ীয়া সরকারি কলেজের মধ্যবর্তীস্থানে অবস্থিত একটি বেসরকারি কলেজ। জাতীয় অধ্যাপক ডাঃ নুরুল ইসলাম কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপনে অনন্য ভূমিকা পালন করেন।প্রতিষ্ঠাকালে মুজাফরাবাদ গ্রামের শিক্ষাবিদ ও সমাজ সেবক ডাঃ দেশবন্ধু ঘোষ রায়, মাষ্টার এ.বি.সেন, দুলাল সরকার, এ.কে.এম আব্দুল মতিন চৌধুরী,সত্য রঞ্জন চৌধুরী,বিধান রায় চৌধুরীর যৌথ উদ্যোগে চন্দনাইশের মোহাম্মদপুর গ্রামের কৃতি সন্তান বাংলাদেশের জাতীয় অধ্যাপক ডাঃ নুরুল ইসলামকে প্রধান পৃষ্ঠপোষক করে মুজাফরাবাদ কলেজ প্রতিষ্ঠা করেন। বর্তমানে মোহাম্মদ আবু ছৈয়দ কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত আছেন। ০১/০৭/১৯৯২ সালে কলেজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্বীকৃতি পায়।০১/০১/১৯৯৪ সালে কলেজ কলেজটি এম.পি.ভুক্ত হয়।সরকারের জনবল কাঠামো অনুযায়ী শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীগণ কর্মরত আছেন।কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সৃজনশীল পাঠ দানে প্রশিক্ষণ প্রাপ্ত।আছে মাল্টিমিডিয়ায় পরিচালিত শ্রেণিকক্ষ।